স্বাধীনতার স্পোর্টস :
১৯৯৩ সালের পর ফের কোপা আমেরিকা জয়ের লক্ষ্য ব্রাজিলে পা-রাখছে আর্জেন্টিনা ৷ প্রত্যাশিতভাবেই আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি ৷ ২৮ জনের দলে রয়েছেন সের্জিও আগুয়েরো এবং অ্যাঞ্জেল ডি’ মারিয়া ৷ দক্ষিণ আমেরিকান ফুটবলের পরিচালনা কমিটি, কনমেবল-এর (CONMEBOL) তরফে এই তালিকা প্রকাশ করা হয়েছে৷ মেসির সামনে দেশকে আন্তর্জাতিক ট্রফি দেওয়ার শেষ সুযোগ৷ আর্জেন্টিনা শেষবার কোপ আমেরিকা জিতেছিল ১৯৯৩ সালে৷
সুতরাং ২৮ বছর পর মেসির সামনে দারুণ সুযোগ দেশকে কোপা জেতানোর৷ তারপর থেকে আর্জেন্টিনা ফুটবলে সাফল্য বলতে ২০০৮ বেজিং অলিম্পিকে (2008 Olympic) সোনা জয় (Gold Medal)৷ তবে কোপা আমেরিকার হয়ে লিওনেল স্কালোনির(Lionel Scaloni) স্কোয়াড থেকে বেশ কয়েকজন অনুপস্থিতি রয়েছে। ফিফার বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে মাত্র এক সপ্তাহ আগে জাতীয় দলের হয়ে খেলা লুকাস ওকাম্পোসের(Lucas Ocampos) দলে জায়গা হয়নি৷ এছাড়াও রাখা হয়নি ডিফেন্ডার জুয়ান ফয়েথকেও৷ তবে এই দু’জন ২০১৩ সালে স্কালোনি প্রধান কোচ হওয়ার পরে নিয়মিত অংশ নিয়ে ছিলেন।
চিলির বিরুদ্ধে গত সপ্তাহে বিশ্বকাপের বাছাইপর্বে ওকাম্পোসের গেলে ১-১ ড্র করেছিল আর্জেন্তিনা(Argentina)৷ স্কালোনির দলে ক্রিশ্চিয়ান রোমেরো এবং নাহুয়েল মোলিনা লুসেরো অন্তর্ভুক্ত ছিল, যারা বিশ্বকাপের বাছাই পর্বের শেষ রাউন্ডের সময় প্রথমবারের জন্য আর্জেন্টিনার সিনিয়র দলে ছিলেন৷ কিন্তু কোপা আমেরিকা দলে জায়গা পাননি৷ সোমবার রিও ডি জেনেইরো-তে চিলির বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে উরুগুয়ে, বলিভিয়া এবং প্যারাগুয়ে৷