১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৫:০৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মিরপুর পৌরসভায় এক সপ্তাহের লকডাউন

মিরপুর পৌরসভায় এক সপ্তাহের লকডাউন

মনিরুল ইসলাম :
কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় এক সপ্তাহের লকডাউন ও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে মিরপুর উপজেলা প্রশাসন।

বুধবার (১৬ জুন) সন্ধ্যায় মিরপুর উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের এ সিদ্ধান্ত নেয়া হয়।

মিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বলেন, আগামী ২৩ জুন পর্যন্ত মিরপুর পৌরসভা এলাকায় কাঁচাবাজার ও ওষুধের দোকান ব্যতীত অন্য সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় বলা হয়, পরিস্থিতি পর্যবেক্ষণে করোনা সংক্রমণের আধিক্য বিবেচনায় পৌর এলাকায় জরুরি সেবা ব্যতীত সকল ধরণের দোকানপাট, কাঁচাবাজার ও জনসমাবেশের স্থান ১৭ জুন ভোর ৬ টা থেকে ২৩ জুন পর্যন্ত আগামী এক সপ্তাহ বন্ধ থাকবে।

এ সময় মিরপুর পৌরসভার মেয়র এনামুল হক মালিথা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মামুনুর রশীদ,মিরপুর উপজেলার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নজরুল করিম,মিরপুর প্রেসক্লাব সভাপতি, কাঞ্চন কুমার হালদার, মিরপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মফিজুল হকসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি ও নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024