১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৮:২৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মিরপুরে হত্যা মামলার দুই আসামীকে ২৭ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ

মিরপুরে হত্যা মামলার দুই আসামীকে ২৭ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ

মনিরুল ইসলাম :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুষ্টিয়ার মিরপুরে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ২৭ দিন অতিবাহিত হলেও এখনো দুই আসামীদের আটক করতে পারেনি পুলিশ।
মামলার বাদীর অভিযোগ, মামলার দুই আসামীকে ধরতে পুলিশ কেন গড়িমসি করছে তা আমাদের বোধগম্য না। পুলিশ এখনো তাদেরকে গ্রেফতার করছে না। এছাড়া বর্তমানে আতঙ্কে রয়েছে মামলার বাদী ও বাদীর স্বজনেরা। মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ মার্চ সন্ধ্যা ৬টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর এলাকার মৃত ফেরত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৫৫) কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু তাহের বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-১৬, তারিখ-১৬-০৩-২০২১। মামলার আসামীরা হলেন- উক্ত এলাকার মৃত জলিল হোসেনের ছেলে আব্দুল গফুর (৫৭), সালাউদ্দিন (৪০), খলিল (৫৫), জলিল (৫২) মেয়ে হালিমা খাতুন (৩৬)।
ঘটনার দিন রাতে অভিযান চালিয়ে এজাহার নামীয় আব্দুল গফুর (৫৭), সালাউদ্দিন (৪০), হালিমা খাতুন (৩৬) নামের এই তিন আসামীকে গ্রেফতার করা হয়। পরে বিজ্ঞ আদালত হালিমা খাতুন জামিনে মুক্তি দেন। তবে মামলার এজাহার নামীয় দুই আসামী খলিল ও জলিল এখনো পলাতক রয়েছে।
মামলার বাদী আবু তাহের বলেন, ঘটনার ২৭ দিন হয়ে গেলো। এখনো এই দুই আসামীকে পুলিশ আটক করতে পারেনি। কোন কারণে পুলিশ তাদের আটক করছে না এাঁ বুঝতে পারছি না। এছাড়া মামলার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।
মিরপুর থানার (ওসি) গোলাম মস্তফা জানান, এ হত্যা মামলায় বাঁকি দুই আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রেখেছি। খুব শিঘ্রই তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে এ হত্যাকান্ডের সঠিক বিচারের দাবীতে একাধিকবার মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসীরা। এলাকাবাসী অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024