| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
মিরপুরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

মিরপুরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

মনিরুল ইসলাম :
কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাস ও সিএনজি চা‌লিত অ‌টো‌রিক্সার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূসহ দুইজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় অন্তত আ‌রো ৩ জন আহত হ‌য়ে‌ছেন।

নিহতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রা‌মের মোস্তফা হো‌সে‌নের ছেলে শিশির হো‌সেন (২০) ও ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার সুবেল মি‌স্ত্রির স্ত্রী মেহের নিগার(৩০)।

বৃহস্প‌তিবার (৫ আগস্ট) বেলা সা‌ড়ে ১২ টায় মিরপুর উপ‌জেলার কু‌ষ্টিয়া-পাবনা মহাসড়‌কের আটমাইল নামক স্থা‌নে এ ঘটনা ঘ‌টে।

প্রত‌্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভেড়ামারা থেকে ‌ এক‌টি সিএন‌জি চা‌লিত অ‌টো‌রিক্সা যাত্রী‌ নি‌য়ে কু‌ষ্টিয়া যাওয়ার প‌থে আটমাইল নামক স্থা‌নে পৌছা‌লে অপর‌দিক থেকে দ্রুতগ‌তি‌তে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অ‌টো‌রিক্সায় থাকা মেহের নিগার নামে এক গৃহবধূর মৃত‌্যু হয়। এ সময় স্থানীয়রা দুর্ঘটনায় কব‌লিত আ‌রো চারজন যাত্রী‌কে আহত অবস্থায় উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ‌র্তি ক‌রে। এরম‌ধ্যে কর্তব‌্যরত চি‌কিৎসক শিশির না‌মে আ‌রেক যাত্রী‌কে মৃত ঘোষণা ক‌রেন। বা‌কিরা হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ব‌লেন, এ ঘটনায় সিএনজি ও মাইক্রোবাস জব্দ ক‌রে থানায় আনা হ‌য়ে‌ছ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024