১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ৭:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
মিরপুরে সড়ক দূর্ঘটনায় ইউপি সদস্য নিহত

মিরপুরে সড়ক দূর্ঘটনায় ইউপি সদস্য নিহত

শাহীন আলম লিটন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত তমিজ উদ্দিন (৯০) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তমিজ উদ্দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর এলাকার বাসিন্দা ও আড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন। কালিদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, সোমবার (৫ অক্টোবর) সকালে চিকিৎসার জন্য সাবেক ইউপি সদস্য তমিজ উদ্দিন তার ছেলের সঙ্গে মিরপুর হাসপাতালে যায়। সেখান থেকে দুপুরে ফেরার পথে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কাজী আরেফ আহম্মেদ সড়কের ধারে মোটরসাইল নিয়ে দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় সামনের দিক থেকে আরেকটি মোটরসাইকেল এসে তাদের ধাক্কা দেয়। এতে তমিজ উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আবারও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024