১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:৩৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মিরপুরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

মিরপুরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

মনিরুল ইসলাম :

কুষ্টিয়ার মিরপুরে উম্মে ফাতেমা (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর মহা সড়কের মিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের অধীনে ভাঙ্গা বটতলার পুর্ব-দক্ষিণে ও শহীদুল ঠাকুরের ইট ভাটার পশ্চিমে(শোলা বিলের মাঠ) ভুট্রা ক্ষেত থেকে উম্মে ফাতেমা নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত উম্মে ফাতেমা মিরপুর পৌরসভার তালতলা মহল্লার খন্দকার সাইফুল ইসলামের মেয়ে। সে বডার গার্ড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী। এ ব্যাপারে নিহতের বাবা খন্দকার সাইফুল ইসলাম জানান মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে ফাতেমা নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে আমার ঘুম ভেঙ্গে গেলে দেখি তার ঘরের দরজা খোলা। ওই সময় ঘরে না পেয়ে আশপাশের স্থানসহ অনেক জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024