১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:২৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মিরপুরে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিরপুরে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মনিরুল ইসলাম :
কুষ্টিয়ার মিরপুরে বাথরুম থেকে মনিরা খাতুন (৩০) ও তার ছেলে আনাজের (৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হাসলা গ্রামের সলিম বিশ্বাসের বাড়ির বাথরুম থেকে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সলিম বিশ্বাসের পুত্রবধূ প্রবাসী তাইজেল বিশ্বাসের স্ত্রী মনিরা খাতুন এবং তার একমাত্র ছেলে আনাজ।

আমবাড়ীয়া স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মরদেহ দুটি বাথরুমে দেখে আমাদের জানায়।

ঘটনাস্থলে গিয়ে দেখি ওই নারী এবং তার ছেলে বাথরুমে একই ওড়নায় ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুপুরে হালসা এলাকার নিজ বাড়ি থেকে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সেইসঙ্গে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024