১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১০:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
মিরপুরে ছ্যাঁচড়া চোরের উৎপাতে অতিষ্ঠ মানুষ।। চুরি করতে গিয়ে জাহাঙ্গীর নামের ১ জন গণপিটুনির শিকার!!

মিরপুরে ছ্যাঁচড়া চোরের উৎপাতে অতিষ্ঠ মানুষ।। চুরি করতে গিয়ে জাহাঙ্গীর নামের ১ জন গণপিটুনির শিকার!!

স্টাফ রিপোর্টার, মিরপুর:
মিরপুরে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছে একজন মাদকাসক্ত যুবক। সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর সন্ধ্যার আগে মিরপুর উপজেলার গৌড়দহ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহন মালিথার বাড়িতে অপরিচিত একজন যুবক বসত ঘরে প্রবেশ করে টেবিলের উপর রাখা ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাচ্ছিল। ঘটনার সময় বাড়ির মালিক মোহন অপরিচিত ব্যক্তিকে দেখে তিনি কে এবং কেন বাড়িতে প্রবেশ করেছেন পরিচয় জানতে চাইলে চোর তার হাতে থাকা ধারালো চাকুদিয়ে মহনকে আঘাত করে। এ সময় তার জামাতা সমীর জোয়ার্দ্দার ঠেকাতে গেলেচোর সমির জোয়ার্দ্দারকেও আক্রমণ করে হাতের আঙ্গুলে আঘাত করে রক্তাক্ত জখম করে । এ সময় মোহনের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে জনতার হাতে বাড়ির বাহিরে জাহাঙ্গীর (২৯) নামের একজন চোর গণপিটুনের শিকার হন। জাহাঙ্গীর কুষ্টিয়া সদর উপজেলার কালিশংকরপুর গ্রামের আলতাব আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য ও জনতার হাতে আটক জাহাঙ্গীর নিজেকে মাদকাসক্ত ছেচরা চোর বলে শিকার করেন। পরে আটককৃত চোরকে জনতার হাত থেকে উদ্ধার করে ইউপি সদস্য আয়নাল গৌড় দহ মোড়ে একটি কক্ষে আটকে রেখে থানায় সোপর্দ করার চেষ্টা করলে জাহাঙ্গীর সকলের কাছে এবারের মত ক্ষমা প্রার্থনা করে তার পিতাকে ফোন দিতে অনুরোধ করেন। স্থানীয়রা তার অনুরোধের ফলে তার পিতা ও ভাইয়ের মোবাইল নাম্বারে ফোন দিয়ে ঘটনাস্থলে পিতা ও পরিবারের জিম্মায় স্থানীয় ইউপি সদস্য আয়নাল হক, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ছেড়ে দেন। সম্প্রতি মিরপুর উপজেলায় ছ্যাঁচড়া চোরের উপদ্রব বেড়েই গেছে। প্রতিদিন বিভিন্ন গ্রামে এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। চোরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মিরপুর থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ উপজেলাবাসী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024