১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ২:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মিরপুরে গ্রীষ্মকালীন তরমুজ এর উপর মাঠ দিবস

মিরপুরে গ্রীষ্মকালীন তরমুজ এর উপর মাঠ দিবস

মনিরুল ইসলাম :
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মিরপুরে বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে বহালবাড়িয়ার খাঁড়ারা গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তরমুজের ইয়োলো কিং জাত নিয়ে অনেক গুরুত্বপূর্ন আলোচনা করেন অতিথিরা। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল হালিম। মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল-মামুন’র সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিয়র রহমান’র স্বাগত বক্তব্যে শুরু হওয়া মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’র প্রকল্প পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান শহিদুল ইসলাম, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’র মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুম আব্দুল্লাহ, জুনিয়র পরামর্শক (মূল্য সংযোজন ও উদ্যোক্তা উন্নয়ন) ইমরুল পারভেজ, মিরপুরের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জসিম উদ্দীন, ঈশ্বরদী’র সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার (অবসরপ্রাপ্ত) ডিপ্লোমা কৃষিবিদ মোঃ আব্দুল মুন্নাফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: ময়নুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024