১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:২২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মিরপুরে গাছের চাপায় বৃদ্ধের মৃত্যু

মিরপুরে গাছের চাপায় বৃদ্ধের মৃত্যু

শাহীন আলম লিটন:
কুষ্টিয়ার মিরপুরে গাছের চাপায় মঞ্জু মন্ডল (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে পৌরসভার তালতলা মহল্লার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে।

রবিবার (২৪ অক্টোবর) দুপুরে ইজিবাইকযোগে পাশ্ববর্তী নওদাপাড়া গ্রামে এক মৃত ব্যক্তির জানাযায় যাওয়ার সময় ভাঙ্গাবটতলা নামক স্থানে সড়কের গাছের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময়ে ইজিবাইকের আরো ৫ যাত্রী গুরুত্ব আহত হয়। স্থানীয়রা জানায় একটি সংঘবদ্ধ চোরচক্র ওই সড়কের গাছ কাটার সময় চলন্ত ইজিবাইকের উপড়ে পড়লে এ দূর্ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা সবুজ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024