তুহিনুর রহমান, মিরপুর :
কুষ্টিয়ার মিরপুরের ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার মোঃ আহসানুল হক হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ জামাল। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী। মাধ্যমিক পর্যায়ের ফলাফল প্রকাশ করার পর শিক্ষার্থীরা খুশিতে মাতোয়ারা হয়ে উঠে। ফলাফল ঘোষনার পর নতুন বছরে লেখাপড়ার এক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা জানান, কাল থেকেই শুরু হচ্ছে নতুন বছর। চলমান শিক্ষা ব্যাবস্থায় নতুন করে মনোযোগী হয়ে মেধার স্বাক্ষর রাখবো।