| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
মিরপুরের আমলা উত্তরপাড়ায় মোঃ আলিহিম সমাজ প্রধান নির্বাচিত/উন্নয়নমূলক সমাজ গঠনের প্রত্যয়

মিরপুরের আমলা উত্তরপাড়ায় মোঃ আলিহিম সমাজ প্রধান নির্বাচিত/উন্নয়নমূলক সমাজ গঠনের প্রত্যয়

মোঃ মনিরুল ইসলাম :
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আমলা উত্তরপাড়ায় আজ জনগণের গনমতে ভিত্তিতে মিরপুর উপজেলা বি এনপির আহবায়ক সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলিহিমকে সমাজপ্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই সিদ্ধান্ত স্থানীয় জনগণের সম্মিলিত মতামতের ভিত্তিতে নেওয়া হয় এবং এতে সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এক বিশাল গণজমায়েতের মাধ্যমে এই নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়।
নবনির্বাচিত সমাজপ্রধান মোঃ আলিহিম বলেন, সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতায় আমরা একটি উন্নত, সুশৃঙ্খল ও সচেতন সমাজ গঠন করতে চাই। সমাজে বিশৃঙ্খলা যেন না হয়, সেদিকে সকলকে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষা, যুবকদের কর্মমুখী দিকনির্দেশনা এবং বয়স্কদের প্রতি সম্মান ও যত্ন সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, ভবিষ্যতে সমাজে পরিস্কার-পরিচ্ছন্নতা, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ, মাদক বিরোধী কার্যক্রম, বয়স্কদের সেবা, এবং সামাজিক বন্ধন শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প নেওয়া হবে।
কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। নিয়মিত পাঠদান, কোচিং সাপোর্ট ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহযোগিতা করা। বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য চিকিৎসা ক্যাম্প, খাদ্য সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ। মহিলাদের সেলাই প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা। পরিবেশ রক্ষা ও গাছ লাগানো কর্মসূচি গ্রহণ।
সবাইকে ভালো কাজের জন্য উৎসাহ প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024