১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১০:৩৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
মিরপুরের আজমপুর গ্রামের মালিথাপাড়া থেকে সরদারপাড়া রাস্তাটির বেহাল দশা

মিরপুরের আজমপুর গ্রামের মালিথাপাড়া থেকে সরদারপাড়া রাস্তাটির বেহাল দশা

সাজ্জাদ হোসেন, মিরপুর :
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অন্তর্গত পুরাতন আজমপুর গ্রামের মালিথা পাড়া মেইনরোড হতে সরদারপাড়া অভিমুখে রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল দশায় পতিত হয়েছে। রাস্তাটির শুরুতেই মাহাতাব মালিথার পুকুরের কারণে ভেঙ্গে তৈরি হয়েছে বড় গর্ত। ফলে যান চলাচল ও জনসাধারণের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে।
সরদারপাড়া ঈদগাহ ময়দান, হিদিরামপুর, কাতলামারীতে যাওয়ার সঙ্গে সংযোগ স্থাপনকারী এ রাস্তা দিয়ে কয়েকটি এলাকার মানুষ যাতায়াত করে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীসহ সবাইকে গন্তব্যস্থলে পৌঁছাতে প্রতিনিয়ত শিকার হতে হচ্ছে ভোগান্তির। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই রস্তায় পানি জমে থাকে, এবং চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয় এবং পুরোপুরি চলাচল অনুপোযোগী হয়ে পড়ে । অনেক সময় বাইরের যানবাহন এই রাস্তা দিয়ে আসতে চায় না, আবার এলেও ভিন্ন এবং দূরে অবস্থিত রাস্তা দিয়ে ঘুরে আসতে হয় যার ফলে তারা অতিরিক্ত ভাড়া দাবি করে এর জন্য এই রাস্তাটি মেরামত করা হলে দূর হবে যাতায়াতের দুর্ভোগ। তাই শিক্ষার্থীসহ সর্বসাধারণের চলাচলের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে রাস্তাটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024