১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | দুপুর ১২:৩২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
মাহে রমজান কে স্বাগত জানিয়ে ভেড়ামারায় হাজী কল্যান পরিষদের বিশাল শোভাযাত্রা

মাহে রমজান কে স্বাগত জানিয়ে ভেড়ামারায় হাজী কল্যান পরিষদের বিশাল শোভাযাত্রা

এহসানুল হক সুমন :
ভেড়ামারার স্বেচ্ছাসেবী সংগঠন হাজী কল্যান পরিষদ পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে ভেড়ামারা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। গতকাল শনিবার বাদ আছর ভেড়ামারার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা কে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়, মাহে রমজানের পবিত্রতার জন্য দ্রব্যমূল্য সহনীয় পর্য্যায়ে রাখতে, হোটেল রেস্তোরা দিনের বেলায় বন্ধ রাখা, প্রকাশ্যে ধুমপান না করার আহবান জানানো হয়। পরে ভেড়ামারা বাসষ্টান্ডে সমাবেশ করে হাজী কল্যান পরিষদ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মাহবুব আলম খান’র সভাপতিত্বে এবং সহ সাধারন সম্পাদক আলহাজ¦ মোনায়েম হোসেন’র উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, হাজী কল্যান পরিষদের সাধারন সম্পাদক আলহাজ¦ হাফেজ অধ্যাপক খাদেমুল ইসলাম, উপদেষ্টা মুফতি আব্দুর রউফ, হাফেজ আনোয়ার হোসেন, আলহাজ¦ মোহাম্মদ কাওছার উল্ল্যাহ, প্রচার সম্পাদক এহসানুল হক, আলহাজ¦ আবুল কাশেম, আলহাজ¦ আমিনুল হক মুকুল, আলহাজ¦ আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় মাহে রমাজনের সময় সূচী সর্ব সাধারন মানুষের মাঝে বিতরন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024