১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ২:২৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় কর্মকর্তা বরখাস্ত

মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় কর্মকর্তা বরখাস্ত

শাহীন আলম লিটন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, কর্মকর্তা বরখাস্ত
কুষ্টিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ইন্সপেক্টর (পিডব্লিউআই) সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) কুষ্টিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় রেলওয়ে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
শনিবার (৬ মার্চ) সকালে রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহিদুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। শাহিদুল ইসলাম জানান, গমভর্তি মালবাহী ট্রেনটি মোট ২২টি বগি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রেনটি লাইনচ্যুত হয়। উদ্ধার ও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রেলওয়ে ট্রলি মূল লাইনের ওপর তোলা হয়েছিল। কিন্তু এমন কথা ছিল না। এ কারণে ইন্সপেক্টর (পিডব্লিউআই) সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শাহিদুল ইসলাম আরও জানান, এর মধ্যে লাইনচ্যুত হওয়া ৫টি বগির মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে। এখনো ২টি উদ্ধার কাজ চলছে। সম্পূর্ণ উদ্ধার শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024