১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৮:২৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মারফত আফ্রিদি সভাপতি, রাশেদুজ্জামান রিমন সাধারন সম্পাদক/মিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মারফত আফ্রিদি সভাপতি, রাশেদুজ্জামান রিমন সাধারন সম্পাদক/মিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মনিরুল ইসলাম : কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি মারফত আলী সভাপতি ও দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রিমন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে নয়টা হতে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মিরপুর প্রেসক্লাবের ২২জন ভোটারের মধ্যে ২০ জন ভোটার তাদের ভোট প্রয়োগের মাধ্যমে আগামী ২ বছরের জন্য ১১ সদস্য কার্যনির্বাহী কমিটি গঠন করলেন। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি জানান, সভাপতি পদে দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর প্রতিনিধি মারফত আলী আফ্রিদী ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি আছাদুর রহমান ০৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রিমন ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দৈনিক সত্যখবরের ষ্ট্যাফ রিপোর্টার আলমগীর হোসেন মন্ডল ০৭ ভোট পেয়ে পরাজিত হন। কোষাধ্যক্ষ পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক কুষ্টিয়ার দর্পন পত্রিকার উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেইলী পিপলস টাইমসের জেলা প্রতিনিধি জাহিদ হোসেন জিহাদ ০৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া ০৮টি পদে বিনা প্রতি›দ্বীতায় নির্বাচিত হয়েছেন যারা, তারা হলেন সহ-সভাপতি পদে আব্দুস সালাম ও জমির উদ্দীন। যুগ্ম-সাধারন সম্পাদক পদে ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে কুদরতে খোদা সবুজ, প্রচার ও দপ্তর সম্পাদক পদে আহসান হাবিব উজ্জ্বল, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আব্দুল মালেক জোয়ার্দ্দার এবং নির্বাহী সদস্য পদে বাবলু রঞ্জন বিশ্বাস ও মহাম্মদ আলী জোয়ার্দ্দার। এব্যাপারে জানতে চাইলে মিরপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ এর প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মিরপুর প্রেসক্লাবের নির্বাচন বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মিরপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক পন্থায় ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024