১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৯:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মামলার বাদী মা/ ভেড়ামারায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

মামলার বাদী মা/ ভেড়ামারায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারায় আইনুন নাহার আনিতা নামের নিজের মেয়ে কে শ^াসরুদ্ধ করে হত্যার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে বাবা আমীর হোসেন (৬০) কে। নিহতের মা তাসলিমা খাতুন বাদী হয়ে হত্যার অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। নিহত আনিতা’র আড়াই বছরের এক কন্যা সন্তান রয়েছে।
গতকাল সরেজমিন এলাকা ঘুরে এবং ভেড়ামারা থানা পুলিশের সাথে কথা বলে জানা গেছে, নিহত আনিতার বাবার বাড়ি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। প্রায় ৪ বছর আগে উপজেলার গোলাপনগরে পারিবারিক ভাবে মহিনের সঙ্গে বিয়ে। ৩ মাস আগে পারিবারিক কলহের জের ধরে আনিতা বাবার বাড়িতে চলে আসেন। পরবর্তীতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান ভুলে তারা আবারো সংসারী হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন তার বাবা আমীর হোসেন। গত ১২ জুলাই মহিনের সংসারে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেয় আনিতা। এতে বাধা দেয় বাবা। সন্ধ্যার পর বাড়ি ফাঁকা পেয়ে রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে মেয়ের শ্বাসরোধ করে হত্যা করে। রাতেই সংবাদ পেয়ে ভেড়ামারা থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। পরদিন মেয়ের মা তাসলিমা খাতুন বাদী হয়ে আনিতার বাবা অর্থাৎ তার স্বামী আমির হোসেনকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
তাসলিমা খাতুন বলেন, আমি আমার মেয়ের আড়াই বছরের বাচ্চাকে নিয়ে বাইরে গিয়েছিলাম। মাগরিববের নামাজের ঠিক আগ মুহূর্তে বাড়িতে এসে আনিতাকে ডাকতে থাকি। পরবর্তীতে রুমে গিয়ে দেখি ওড়না প্যাচানো অবস্থায় আমার মেয়ের নিথর দেহ বিছানার ওপর পড়ে আছে। আমার স্বামী স্বীকার করেছে, সেই মেয়েকে শ^াসরুদ্ধ করে হত্যা করেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল রব তালুকদার বলেন, আমির হোসেন তার মেয়ে আইনুন নাহার আনিতাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগীর মা নিজে বাদী হয়ে ৩০২ ধারায় তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024