সরোয়ার হোসেন :
বিজেএম গ্রুপ ফুটবল টুনামেন্ট’র সফল আয়োজক, ভেড়ামারার বিজেএম গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রুবেল মাহমুদ রতন বলেছেন, বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবুল। মাদক, জুয়া, মোবাইল, ইন্টারনেটের করাল গ্রাসে ক্রমশঃ হারিয়ে যাচ্ছে ফুটবল খেলা। যুব সমাজ মাদকে ডুবে গিয়ে বিপথে চলে যাচ্ছে। এমন অবস্থায় একমাত্র ফুটবলই হতে পারে এর উত্তোরনের একমাত্র পথ। যুবকদের খেলার মাঠে টানতেই মুলত আয়োজন করা হয়েছে এই টুনামেন্টের। টুনামেন্টের একটি শ্লোগান রয়েছে, খেলাধুলা বাড়ায় বল, মাদক নয় খেলতে চল। তিনি বলেন, আমি মনে করি মাদক সহ সব অকল্যান দূর করা যায় ফুটবল খেলার মধ্যে দিয়ে। আলহাজ্ব রুবেল মাহমুদ রতন গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া অঞ্চলের জনপ্রিয় সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকাকে একান্ত এক সাক্ষাতকারে উপরোক্ত কথা গুলো বলেন। বাহাদুরপুর ইউনিয়নের ইতিহাসে সেরা টুনামেন্ট উল্লেখ করে তিনি আরো বলেন, সম্প্রতি আমরা শেষ করেছি, বাহাদুরপুর ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট। এ টুনামেন্টের মাধ্যমে খেলোয়ার তৈরী হয়েছে। খেলোয়ারদের মাঝে অসাধারন ক্যাপ্টেনসি, লড়াই করার তীব্র মানুষিকতা, অসাধারন বুদ্ধিদীপ্ত বেড়েছে। এই খেলা শেষের পরেই আমরা বিজিএম গ্রপের সেরা একাদশ ঘোষনা করি। দল কে শক্তিশালি করতে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং ক্লাবের সাথে আমরা প্রীতি ম্যাচ খেলেছি। বিজেএম গ্রুপ ফুটবল একাডেমী এখন অনেক শক্তিশালী। এরা এখন লড়াই করতে জানে। বিভিন্ন জাতীয় এবং আন্তজার্তিক ফুটবল খেলায় এরা অংশগ্রহন করে ভেড়ামারার মুখ উজ্জল করবে। বর্তমানে ১৪ জেলার খেলোয়াররা অংশ নিয়ে টুনামেন্ট হচ্ছে। এর পর ৩০ জেলা নিয়ে খুব শিঘ্রই বড় এবং জমকালো টুনামেন্টের আয়োজন করবো ইনশাল্লাহ। তিনি দর্শকদের মাঠে এসে ফুটবল খেলা উপভোগ করার আহবান জানান।