রাজু আহমেদ :
কুষ্টিয়ার মিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করেছে।
সূত্র জানিয়েছে, গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, উপপরিদর্শক, মোঃ রাসেল কবীরসহ বিভাগীয় স্টাফদের নিয়ে রেইডিং পার্টি গঠন করে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামস্থ হুজুর আলীর ছেলে মারফত আলী(৪৪) কে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপর দিকে অভিযান চালিয়ে চিথলিয়া গ্রামের মৃত বিশ্বনাথ বিশ্বাস এর ছেলে মাদক ব্যবসায়ী কমল কুমার বিশ্বাস(৪৭) কে আটক করা হয়। পরে বসতঘর থেকেও আরো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।