নোমান জহির রাজা/ উজ্জল হোসেন :
মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সঃ) সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে এবং ভারতীয় পণ্য বর্জনের দাবিতে আজ শনিবার বিকেলে ভেড়ামারা বড় জামে মসজিদ থেকে উলামা পরিষদ ও তাওহিদী জনতার উদোগে শহরে শান্তিপূর্ণভাবে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার নবী প্রেমিক মিছিলে যোগ দিয়ে বিক্ষোভে ফেটে পড়ে। এসময় তাদের হাতে এবং গলায় ভারত বিরোধী এবং নুপুর শর্মা গংদের বিপক্ষে বিভিন্ন প্লাকাড শোভা পাচ্ছিল।
মিছিল টি বড় জামে মসজিদ থেকে শুরু হয়ে বাসষ্টান্ড মোড় ঘুরে ভেড়ামারা শহর প্রদক্ষিণ করে। পরে চৈতন্য মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে মহানবী সম্পর্কে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য নূপুর শর্মা গংদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ভারতীয় পণ্য নিষিদ্ধ করা দাবি জানানো হয়। মিছিলের সম্মুখসারিতে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ওলামা পরিষদের সভাপতি মুফতি অাব্দুস সালাম ফারুকী, সহ সভপতি মুফতি অাব্দুর রউফ, মুফতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি অাল অামীন, হাফেজ মাওলানা কাওছার উল্ল্যাহ, ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক অাব্দুল অাজীজ, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল সহ উলামা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।