১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৮:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মনোনয়ন পরিবর্তনের দাবীতে ভেড়ামারায় বিএনপির মশাল মিছিল

মনোনয়ন পরিবর্তনের দাবীতে ভেড়ামারায় বিএনপির মশাল মিছিল

শাহ্ জামাল :
কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবীতে ভেড়ামারা বিএনপি বিশাল মশাল মিছিল করেছে। গত বুধবার রাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের লালন শাহ্ ব্রীজ থেকে ১২ মাইল খেজুর তলা পর্যন্ত মহাসড়কে তার মশাল হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় উত্তরাঞ্চলের সাথে দক্ষিনাঞ্চলে চলাচলকারী শত শত গাড়ি আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ এবং মশাল মিছিল শেষে ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, অধ্যাপক শহীদুল ইসলামের হাত ধরেই কুষ্টিয়াঞ্চলে বিএনপি শক্তিশালী হয়েছে। তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কুষ্টিয়া-২ থেকে পরপর ৩বার সংসদ সদস্য। উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন। মিরপুর ভেড়ামারার ৯০ ভাগ নেতকর্মী তার উপরই আস্থাশীল। আওয়ামীলীগের ১৬ বছরের শাসনামল সহ প্রায় ৪০ বছর বিএনপি তথা ধানের শীর্ষের একমাত্র কান্ডারী তিনি। তাকে মনোনয়ন না দিয়ে তার প্রতি অবিচার করা হয়েছে। নেতাকর্মীদের দ্বিধা বিভক্তি করা হয়েছে। ঘোষিত মনোনয়ন বাতিল করে অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়া হলে তবেই হারানো এই আসন টি বিএনপি পূর্নরোদ্ধার করতে পারবে।
বিশাল মশাল মিছিলে ভেড়ামারা পৌরসভা, বাহিরচর, মোকারিমপুর, বাহাদুরপুর, জুনিয়াদহ, ধরমপুর, চাঁদগ্রাম ইউনিয়নের কয়েক হাজার বিএনপি সমর্থিত নেতাকর্মী অংশ নেন। মশাল মিছিলে ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জানবার হোসেন চেয়ারম্যান, যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আসলাম উদ্দীন, শফিকুল ইসলাম বিশু, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম, সাইফুল ইসলাম রোকন, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিটু সহ বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024