সাজেদুর রহমান নয়ন :
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর’র ভেড়ামারা ৪১০ মে:ও: কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর বিকালে বিদ্যুৎ কেন্দ্রে’র মাঠে ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় টিম দূর্জয় ট্রাইবেকারে দুর্বার টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন ভেড়ামারা ৪১০ মে:ও: কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে’র প্রধান প্রকৌশলী ও প্ল্যান্ট ম্যানেজার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, তত্বাবধায়ক প্রকৌশলী রবিউল আওয়াল, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, আশিষ কুমার দেবনাথ প্রমুখ।