১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৮:৩২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা’র হেলথ্ কার্ড’র শুভ উদ্বোধন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত

ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা’র হেলথ্ কার্ড’র শুভ উদ্বোধন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত

উজ্জল হোসেন, ভেড়ামারা :
হেলথ্ কার্ড’র শুভ উদ্বোধন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে যাত্রা শুরু হলো ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা’র। গতকাল শনিবার সকাল ১১টায় সংস্থার কাচারীপাড়াস্থ নিজস্ব কার্য্যালয়ে জাকজমক পূর্ন পরিবেশে হেলথ্ কার্ডের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। এসময় ভেড়ামারা পৌরসভার কাউন্সিলর, সুশীল সমাজ, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা এবং মানবতার কল্যানে অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করার প্রয়াস নিয়ে এবং বিনামূল্যে চিকিৎসার তরে, আমরা যাবো ঘরে ঘরে’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থার হেলথ্ কার্ড এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুবুল আলম বিশ্বাস, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ রকিউর রহমান রকিব, ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান।
ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে এবং সংস্থার সাধারন সম্পাদক সাংবাদিক নোমান জহির’র সাবলিল উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নাঈমুল হক, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর খাইরুল আমীন, ভেড়ামারা সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, সংস্থার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজ সেবক আতিয়ার রহমান মৃধা, ভেড়ামারা হাজী কল্যান পরিষদের সহ-সভাপতি, দৈনিক ইনকিলাব সাংবাদিক আলহাজ্ব আনছারুল ইসলাম, সাধারন সম্পাদক আলহাজ্ব জৈমুদ্দীন আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব হাফেজ খাদেমুল ইসলাম, তালতালা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা লিয়াকত আলী, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, বিশিষ্ট কবি মোজাম্মেল হক প্রমুখ। হেলথ কার্ড’র উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারার দারুল এহসান মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীর হাতে হেলথ্ কার্ড তুলে দেন অতিথিবৃন্দরা। এসময় সংস্থার পক্ষ থেকে ঘোষনা দেওয়া হয় ভেড়ামারার সকল এতিম শিশুদের কে আজীবন ফ্রি হেলথ্ কার্ড প্রদান এবং বিনামূল্যে ঔষুধ প্রদান করবে ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা। সমাবশে জানানো হয়, প্রতিদিন ২ জন এবিবিএস চিকিৎসক, ১ জন সহকারী চিকিৎসক এবং ১ জন দন্ত চিকিৎসক শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন সকাল ৯টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করবেন। এছাড়াও প্রতিদিন বিকাল ৪টা থেকে ৬ টা পর্যন্ত একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করবেন। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষায় ২০ ভাগ রুগীদের সুবিধা প্রদান, উন্নত চিকিৎসার জন্য বিদেশী ডাক্তারের কাছে সিরিয়াল দেওয়া এবং ৩০ ভাগ কমে দন্ত চিকিৎসা প্রদান করবে সংস্থাটি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024