১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৭:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারা সানশাইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

ভেড়ামারা সানশাইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

আশিক মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী বিদ্যাপীট সানশাইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ঘোষনা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নতুন শিক্ষার্থীদের বরণ এবং ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার সকালে শহরের কাচরীপাড়াস্থ বিদ্যালয় সংলগ্ন স্থানে বর্ণাঢ্য এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সানশাইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান, বিদ্যানুরাগী ব্যাক্তিত্ব জহুরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ প্রশাসনের ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ। সানশাইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস চেয়ারম্যান জারিন তাসনিম তানি এবং সানশাইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’র কো-অর্ডিনেটর মমিনুল হক’র সার্বিক তদারকিতে বর্ণাঢ্য এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু’র সহধর্মীনি বলাকা পারভীন স্বপ্না, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইন্সটিটিউট’র প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, সানশাইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’র পরিচালনা পর্ষদের সদস্য আবুল কালাম আজাদ টগর, তোফায়েল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করে পুরুস্কৃত করা হয়। বছরের সেরা শিক্ষার্থী হিসাবে ২ জন, স্কুলের মেধাবী শিক্ষার্থী হিসাবে ১৮ জন সহ যেমন খুশি তেমন সাজো শিক্ষার্থীদের মাঝেও পুরুষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024