শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী ভেড়ামারা সরকারী কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন উক্ত কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মোঃ মহসিন।উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্রের বিধি মোতাবেক জেষ্ঠ্যতার ভিত্তিতে তিনি এ পদে স্হলাভিষিক্ত হন।তিনি ভেড়ামারা পৌরসভাস্হ নওদাপাড়া গ্রামের মরহুম আবু তাহা মিয়া’র জেষ্ঠ্য সন্তান ও উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবু হাসান টিপু জমিদারের ভাতিজা।
গত বৃহস্পতিবার আবু জাফর মোঃ মহসিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে উক্ত কলেজে তার প্রথম কর্মদিবস অতিবাহিত করেন।ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তার দায়িত্ব গ্রহণে তার সতীর্থ ও সহকর্মীরা উৎফুল্ল ও আনন্দিত।তদকারণে কলেজে অধ্যক্ষের কার্যালয়ে সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
অত্যান্ত বিনয়ী, মৃদুভাষী, সৎ,মেধাবী ও ক্লিন ইমেজের পরিচ্ছন্ন মানুষ আবু জাফর মোঃ মহসিন।তার স্বীয় মেধা ও মননশীলতায় ভেড়ামারা সরকারী কলেজের শিক্ষার মানন্নোয়ন ও ছাত্র ছাত্রীদের মেধাবিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করবেন এমনটাই সচেতন সুধী মহলের প্রত্যাশা।