১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ৩:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা-মিরপুরের জনগনের উদ্দ্যেশে অধ্যাপক শহীদুল ইসলাম/ ধৈয্য ধারন করে বিজয় উৎসব করুন, দেশের সম্পদ এবং সম্প্রীতি নষ্ট করবেন না

ভেড়ামারা-মিরপুরের জনগনের উদ্দ্যেশে অধ্যাপক শহীদুল ইসলাম/ ধৈয্য ধারন করে বিজয় উৎসব করুন, দেশের সম্পদ এবং সম্প্রীতি নষ্ট করবেন না

শাহ্ জামাল :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, বারবার নির্বাচিত সাবেক সফল সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম ভেড়ামারা-মিরপুরবাসীর উদ্দ্যেশে বলেছেন, ধৈয্য ধারন করে আপনারা বিজয় উৎসব করুন। দেশের সম্পদ এবং একে অপরের সাথে যে সম্প্রীতি রয়েছে তা নষ্ট করবেন না। কোন প্রতিষ্টানে আক্রমন করবেন না। কাউকে মারপিট করবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। কোন সুযোগ সন্ধানী মানুষকেই সুযোগ দেওয়া যাবে না বলে তিনি হুশিয়ারী উচ্চারন করেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারাস্থ বাসভবনে সাংবাদিকদের দেওয়া এক প্রেস বিফ্রিং এ সব কথা বলেন।
আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম আরো বলেন, আজ ঐতিহাসিক বিজয়ের দিন। আজ ছাত্র জনতার ডাকে লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করে দেশ কে নতুন ভাবে স্বাধীন করেছে। ছাত্রদের সকল দাবী মেনে নিয়েই নব গঠিত অন্তবর্তিকালীন সরকার দেশ পরিচালনা করবে বলে আমার বিশ্বাস। সেনা প্রধান দৃঢ়তার সাথে ঘোষনা দিয়েছেন, সকল হত্যার সাথে জড়িত খুনীদের বিচার করা হবে। দেশে শান্তি প্রতিষ্টা করতে হবে। তিনি বলেন, ষড়যন্ত আগেও ছিল, বর্তমানেও থাকবে। অধ্যাপক শহীদুল ইসলাম সকল নেতাকর্মীদের শান্ত থেকে এগিয়ে যাওয়ার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024