জহিরুল কবীর নবীন :
করোনা মহামারীতে বেকার হয়ে যাওয়া অসহায় হতদরিদ্র, এতিম ও প্রতিবন্ধী মানুষের সাথে ঈদের অানন্দ ভাগাভাগি করতে ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা’র বিনামূল্যে চিকিৎসালয় অাবারো খাদ্য বিতরণ করলো। অাজ সকাল ১১ টায় থানার সামনে কাচারীপাড়াস্থ চিকিৎসালয়ের নিজস্ব কার্যালয়ে এ খাদ্য বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান। চিকিৎসালয়ের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, চিকিৎসালয়ের উপদেষ্টা অাতিয়ার রহমান মৃধা, হাজী কল্যান পরিষদের সাধারণ সম্পাদক অালহাজ্ব জৈমুদ্দীন অাহমেদ। বক্তব্য রাখেন, চিকিৎসালয়ের সাধারণ সম্পাদক নোমান জহির রাজা, অর্থ বিষায়ক সম্পাদক উজ্জ্বল হোসেন, দন্ত চিকিৎসক মাহমুদ্দোল্লাহ সোহেল, সাংবাদিক জহুরুল ইসলাম নবীন প্রমুখ। অনুষ্ঠানে ১০০ পরিবারের মাঝে চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, লবন ও ডিটারজেন্ট পাউডার বিতরন করা হয়। হতদরিদ্র পরিবারগুলো ঈদের অাগে খাদ্য সামগ্রী পেয়ে স্বস্তির নিঃস্ব ফেলেন।