১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৯:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের আজীবন সদস্যদের সম্মানে অর্নার বোর্ড উদ্বোধন ও ইউএনও সোহেল মারুফ’র বিদায় সংবর্ধনা

ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের আজীবন সদস্যদের সম্মানে অর্নার বোর্ড উদ্বোধন ও ইউএনও সোহেল মারুফ’র বিদায় সংবর্ধনা

উজ্জল হোসেন, ৪ মে ২০২১ :
কুষ্টিয়ার ভেড়ামারায় বিনামূল্যে চিকিৎসালয়ের আজীবন সদস্যদের সম্মানে স্থাপিত অর্নার বোর্ড’র শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় পদ্দোনতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ কে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় থানার সামনে অবস্থিত ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা’র বিনামূল্যে চিকিৎসালয় কার্য্যালয়ে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত অর্নার বোর্ড উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মেধাবী প্রশাসনিক কর্মকর্তা সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু), সহকারী অধ্যাপক ও বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ রকিউর রহমান রকিব, ভেড়ামারা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুবুল আলম বিশ্বাস, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা সিদ্দিক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থার সম্মানিত উপদেষ্ট আতিয়ার রহমান মৃধা, বিশিষ্ট কবি, লেখক মোজাম্মেল হক, বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারন সম্পাদক নোমান জহির রাজা, অর্থ বিষায়ক সম্পাদক উজ্জল হোসেন, প্রতিভা মডেল একাডেমী স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাংবাদিক ফিরোজ মাহমুদ, ডাঃ মাহমুদ্দোল্লাহ সোহেল প্রমুখ। পরে ভেড়াামরা উপজেলা নির্বাহী অফিসার, মেধাবী প্রশাসনিক ও চৌকস অফিসার সোহেল মারুফ’র পদ্দোনতি জনিত বদলির কারনে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনার আয়োজন কওে ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যে চিকিৎসালয়। এসময় সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মামনা কেষ্ট উপহার দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024