১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১০:১৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা বিজেএম ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হলেন আলহাজ্ব রুবেল মাহমুদ রতন

ভেড়ামারা বিজেএম ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হলেন আলহাজ্ব রুবেল মাহমুদ রতন

সরোয়ার হোসেন :
ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের সুযোগ্য পুত্র বিজেএম গ্রুপ ফুটবল একাডেমীর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রুবেল মাহমুদ রতন বিজেএম ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদন ক্রমে কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এ মনোনয়ন দেওয়া হয়েছে। রুবেল মাহমুদ রতন এর আগে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
আলহাজ্ব রুবেল মাহমুদ রতন কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, আমার বাবার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে বিজেএম ডিগ্রী কলেজ। প্রতিষ্টার পর থেকেই কলেজ পরিচালনায় আমার পরিবার রয়েছে। আমাকে যোগ্য মনে করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজেএম ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত করেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন এবং ভেড়ামারা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকল’র প্রতি। তাদের আন্তরিকতা পূর্ন চাওয়ার প্রেক্ষিতেই এই অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, আগের যে কোন সময়ের চেয়ে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বিজেএম ডিগ্রী কলেজ মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024