১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ৬:২৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা প্রেসক্লাব আয়োজিত প্রয়াত সাংবাদিক দিপু খাঁনের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা

ভেড়ামারা প্রেসক্লাব আয়োজিত প্রয়াত সাংবাদিক দিপু খাঁনের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা

স্বাধীনতা ডেক্স :
কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের নির্বাহী সদস্য, সদ্য প্রয়াত মেধাবী সাংবাদিক রফিকুল ইসলাম দিপু খাঁন এর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর উপজেলা পরিষদ হলরুমে ভেড়ামারা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও স্মরণ সভা হয়।
ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলের সভাপতিত্বে ও অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দৈনিক হিসনা বানী পত্রিকার সস্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন।
সভায় সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের য়্মু সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএসম আনছার আলী, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশিরউদ্দিন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সদস্য শরিফুজ্জামান নবাব, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব তারিকুজ্জামান তারিক, পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক, সাবেক কাউন্সিলর সরোয়ার পারভেজ, সিরাজুল ইসলাম, নাগরিক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আসলাম, সাম্যবাদী দলের জেলা সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, সাইফুল ইসলাম মিলন, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক রেজাউল করিম, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ্ জামাল, বাবলু মোস্তাফিজ, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম মনা, আনোয়ার পারভেজ, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর খান, জান্নাতুল ফেরদৌস, সাইফুল ইসলাম মিলন, আব্দুল আলিম, জাকির হোসেন বুলবুল, কাজী মিজানুর রহমান মামুন, মাসুদ রানা লেবু, বকুল দেব, মিন্টু হোসেন, নাসিম হোসেনসহ অনেকে।
দোয়া পরিচালনা করেন হাফেজ ফয়জুল আজিজ ও রফিকুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024