১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | দুপুর ১২:৩৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা প্রতিভা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

ভেড়ামারা প্রতিভা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

আশিক মাহমুদ, ভেড়ামারা :
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিভা মডেল একাডেমী স্কুলের উদ্যোগে সোমবার সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৫ম ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিভা মডেল একাডেমী স্কুলের সভাপতি আ: হামিদ রতন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন, আলহেরা একাডেমীর অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু, রহিমা আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক আসাদ, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ জামাল, প্রতিভা মডেল একাডেমী স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024