ফিরোজ মাহমুদ:
কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপি নেতা ইবনুল হক সজলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পর মাইক্রো ষ্টান্ড সংলগ্ন বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান নিজামী, পৌর স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক জুলফিকার আলী শান্ত, মেহেদি হাসান বাবুু, সজিব, মোল্লা পাড়া ও মালিথা পাড়া সমাজের সভাপতি এন এম আলমগীর হোসেন, সাধারন সম্পাদক সৈয়দ মোস্তফা সরওয়ার, জাহাঙ্গীর মাষ্টার, আরিফুর রহমান মিন্টু, নান্টু, রাশেদ ও দুলাল প্রমুখ।