১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | ভোর ৫:২৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা পৌরসভা নির্বাচনে ৪৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

ভেড়ামারা পৌরসভা নির্বাচনে ৪৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

শাহ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে ৩ টি পদের বিপরীতে ৪৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। এরমধ্যে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৮ এবং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ১০জন। প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ, বিএনপি, জাসদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে। গত রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সোহেল মারুফ জানান, মনোনয়ন দাখিলের শেষ সময়ে মেয়র পদে ৫জন, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ১০জন এবং কাউন্সিলর (পুরুষ) পদে ২৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীতা যাচাই বাছাই এর পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে।
আগামী ১৬ জানুয়ারী ভেড়ামারা পৌরসভার নির্বাচনের লক্ষ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী, যুবদল নেতা শামীম রেজা শামীম, জাসদ মনোনীত মেয়র প্রার্থী জাতীয় যুবজোট উপজেলা শাখার সহ-সভাপতি আনোয়ারুল কবির টুটুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাবিবুল্লাহ বেলালী এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটি আহাবয়ক সোলায়মান চিশতী মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়াও ৯ টি ওয়ার্ডে ২৮ জন কাউন্সিলর প্রার্থী পৌর সভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024