| | | |
সংবাদ শিরোনামঃ
মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ
ভেড়ামারা পৌরসভার মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দিলেন হাজী মোহাম্মদ জাকির হোসেন বুলবুল

ভেড়ামারা পৌরসভার মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দিলেন হাজী মোহাম্মদ জাকির হোসেন বুলবুল

রেজাউল করিম :
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের কোষাধাক্ষ্য, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক হাজী মোঃ জাকির হোসেন বুলবুল। রবিবার রাতে ভেড়ামারা প্রেসক্লাবের হলরুমে ভেড়ামারায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এই ঘোষনা দেন। এসময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি মেয়র নির্বাচিত হলে ভেড়ামারা পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও যথার্থ নাগরিক সুযোগ-সুবিধা সম্পন্ন পৌরসভা হিসাবে ভেড়ামারা পৌরসভা গড়ে তুলবো।
লিখিত বক্তব্যে হাজী জাকির হোসেন বুলবুল বলেন, দীর্ঘদিন যাবত আমি রাজনীতি এবং জনসেবামূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। দেশ ও দশের খেদমতে আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে আমি জনসেবার সাথে নিজেকে আরো জোরালোভাবে সম্পৃক্ত রাখতে চাই। সেই সাথে এলাকার উন্নয়ন শান্তি ও আর্থসামাজিক অগ্রগতি সাধনে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখতে চাই। দেশ বরেন্য এই প্রকৌশলী আরো বলেন, যে কোন বিষয়েই জনগণের অকুন্ঠ সমর্থন ছাড়া আদায় করা সম্ভব নয়। আসন্ন ভেড়ামারা পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী। জনগনের সমর্থন চাই। নির্বাচিত হলে ভেড়ামারা পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও যথার্থ নাগরিক সুযোগ-সুবিধা সম্পন্ন পৌর এলাকা গড়ে তুলবো ইনশাল্লাহ। ন্যায়-নীতি সততা ও জনস্বার্থের প্রতি সর্বোচ্চ মনোযোগ রেখে আমি আমার বর্তমান কর্মকান্ড পরিচালনা করছি। আমি এক দিকে রাজনৈতিক, জনসেবামুলক কাজ, ব্যবসা পরিচালনা করে আসছি। উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছি। জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিয়েই শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখছি। তিনি বলেন, আমার বিশ্বাস আমি উপজেলা ব্যাপী গণমানুষের ভালোবাসা পেয়েছি। জাতীয় উন্নতির অগ্রগতির সাথে সঙ্গতি রেখে স্থানীয় ক্ষেত্রে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য চেষ্টা করবো মর্মে প্রতিশ্রুতি দিচ্ছি। গণমানুষের প্রত্যাশিত রায়ের মাধ্যমে আমি ভেড়ামারা পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে মাদক ও সন্ত্রাস মুক্ত ভেড়ামারা পৌরসভা গডে তোলার ওয়াদা করছি। এসময় তার সফর সঙ্গী হিসাবে ব্যবসায়ীমহল উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024