১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৪:৪২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা পৌরসভার ধার্য্যকৃত নতুন কর বাতিলের দাবীতে নাগরিকদের মানববন্ধন

ভেড়ামারা পৌরসভার ধার্য্যকৃত নতুন কর বাতিলের দাবীতে নাগরিকদের মানববন্ধন

উজ্জল হোসেন :
“কন্ঠে মিলাও কণ্ঠস্বর, বাতিল করো জুলুমের কর” শ্লোগানে কুষ্টিয়ার ভেড়ামারায় পৌরসভার অযাচিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার এবং নাগরিক হয়রানী বন্ধের দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টায় ভেড়ামারা বাসষ্টান্ডে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
ভেড়ামারা পৌর নাগরিক কমিটির আহবায়ক, আর্দশ কলেজের প্রভাষক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামান আসলামের সার্বিক পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে পৌরসভার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার কয়েক হাজার ভুক্তভোগী নাগরিক এবং ব্যবসায়ীরা দোকান বন্ধ করে মানববন্ধনে অংশনেয়। জনসম্পৃক্ত এই কর্মসূচীতে পৌরসভার নাগরিকরা সমর্থন জানায়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার এ্যাড. আলম জাকারিয়া টিপু, শিক্ষাবিদ আনোয়ারুল আজীম, আমিনুল ইসলাম, মানিক মিয়া, মোসাদ্দেক হোসেন, আনছার হাবীব প্রমুখ। বক্তরা বলেন, ভেড়ামারা পৌর পরিষদ এখন সাধারন নাগরিক এখন মুখোমুখি। সম্প্রতি পৌর মেয়র আনোয়ারুল কবীর টুটুল নির্বাচিত হওয়ার পর থেকেই পৌরসভাকে বানিজ্যকরনের দিকে নিয়ে যাচ্ছে। পৌরসভা সেবামুলক প্রতিষ্ঠান হলেও প্রতিটি সেবায় টাকা গুনতে হয় নাগরিককে। জন্মসনদ, মৃত্যুসনদেও টাকা দিতে হয়। যে কারনে পৌরসভার ৯০ ভাগ নাগরিক এখন পৌরসভার কর্মকান্ডের বিপক্ষে অবস্থান নিয়েছে। বক্তারা বলেন, করেনা কালীন সময়ে যেখানে রাষ্ট্র সমাজ দেশ ক্ষতিগ্রস্থ, মানুষ খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে, তখন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল অযাচিত ভাবে ৫ গুন থেকে ১০০গুন পর্যন্ত হোল্ডিং ট্রাক্স বৃদ্ধি করেছে। মানববন্ধন থেকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বলা হয়, নতুন করে ধার্য্যকৃত হোল্ডিং ট্রাক্স বাতিল করা না হলে আগামীতে পৌর নাগরিকদের সাথে নিয়ে দূর্বার গনআন্দোলন গড়ে তোলা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024