১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | বিকাল ৫:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা পৌরসভার ড্রেনেজ উন্নয়ন, দুই উপজেলার সংযোগ সড়ক বন্ধ

ভেড়ামারা পৌরসভার ড্রেনেজ উন্নয়ন, দুই উপজেলার সংযোগ সড়ক বন্ধ

আশিক মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সড়ক খোঁড়াখুঁড়ি করে চলছে পয়োনিষ্কাশন ড্রেনেজ উন্নয়নের কাজ। ফলে বন্ধ হয়ে গেছে ভেড়ামারা এবং মিরপুর উপজেলার সংযোগ সড়ক। এতে বিপাকে পড়েছে পথচারী সহ সকল প্রকার যানবাহন।
ভেড়ামারার অতি গুরুত্বপূর্ণ সড়ক ভেড়ামারা থানার সামনের কাচারিপাড়া সংযোগ সড়ক। ভেড়ামারা‘র বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সহ ভেড়ামারার একটি ইউনিয়ন ও মিরপুর উপজেলার সংযোগ সড়ক এটি। বিকল্প সড়ক হিসাবে দক্ষিন রেলগেটে দিয়ে সরাসরি নেমেও ভেড়ামারা থানা সহ বিভিন্ন এলাকায় যাতাযাত করে হাজার হাজার মানুষ। প্রতিদিন চলাচল করে রিক্সা, ভ্যান, অটো, মোটরসাইকেল প্রাইভেট কার, মাইক্রো সহ সকল ধরনের যানবহন।
মিরপুর উপজেলার অধিকাংশ মানুষের যাতায়াত রয়েছে এ সড়কে। হাইওয়ের দূরত্ব ও জ্যাম ঠেকাতে উপজেলার বেশিরভাগ মানুষই বেছে নেই সর্টকাট এই রাস্তাটি। যা অন্য উপজেলা ও ভেড়ামারার অন্য এলাকার মানুষকে যুক্ত করেছে সরাসরি ‘ভেড়ামারা থানার সামনে অবস্থিত হাইওয়ের সাথে। ড্রেনেজ উন্নয়নের কারনে রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছে সর্ব সাধারন।
এ বিষয়ে ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুলের এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। স্থানীয়রা জানিয়েছে, হালকা বৃষ্টিতেই পানি আটকে যায় পৌর এলাকায়। মেইন সড়কেও ডুবে যায় পানিতে। এসময় চলাচলে দারুন সমস্যায় পড়ে ভুক্তভোগীরা। এই বিড়ম্বনার হাত থেতে পৌরবাসীকে মুক্তি দিতেই পরিকল্পিত ড্রেনেজ উন্নয়নের কাজ শুরু করেন পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল। সোমবার দুপুরে ড্রেনেজ উন্নয়নের স্বার্থে বুলডোজার দিয়ে তুলে ফেলা হয় কাচারীপাড়া রাস্তার ঢালাই। এতেই বন্ধ হয় যায় ব্যাস্ততম সড়কটির সকল প্রকার চলাচল। ড্রেনেজ উন্নয়নের কাজে কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, ড্রেনের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কোন প্রকার যান চলাচল করতে পারবে না সড়কটিতে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024