| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারা জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান’র ব্যতিক্রম আয়োজনে বাজেট ঘোষণা

ভেড়ামারা জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান’র ব্যতিক্রম আয়োজনে বাজেট ঘোষণা

নোমান জহির রাজা :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান ব্যাতিক্রম অায়োজনের মধ্যে দিয়ে ২০২২/২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন। বাজেটের অাকার বড় করে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার বাজেট করা হয়। এসময় সকল ওয়ার্ড সদস্য, গন্যমান্য ব্যাক্তি এবং ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন। বাজেট পড়ে শোনান জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আঃ হান্নান।

জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান হাসান বলেন, জনগন অামাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তারাই উন্নয়ন অংশীদার’র মালিক। অামার প্রথম বাজেট ঘোষণায় তাই জনগনকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
কিভাবে কাজ করলে এসকল বাজেট সঠিকভাবে বাস্তবায়ন করা যাবে তা নিয়ে জনগণের সাথে খোলামেলা আলোচনা করা হয়েছে। এবছর ১ কোটি ৬৯ লাখ ৭ হাজার ২’শ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যানের ব্যাতিক্রম এমন অায়োজনে খুশি জুনিয়াদহ বাসী।
অনেকেই বলেছেন, হাসানুজ্জামান হাসান চেয়ারম্যান হওয়ার পরে এলাকার উন্নয়ন একের পর এক হয়ে চলেছে এবং সর্ব সাধারন জনগনের মন জয় করে চলেছে।
জুনিয়াদহ ইউপির পশ্চিমা গ্রামের দীর্ঘদিন যাবত পড়ে থাকা মাটির রাস্তা আজ হেয়ারিংয়ে রূপান্তরিত হয়েছে।
জুনিয়াদহ হিন্দুপাড়া হইতে কালু মেম্বারের বাড়ি পর্যন্ত সরকারি অনুপোযোগী রাস্তা চলাচলের উপযোগী হয়েছে।
বক্তারপুর নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জনদুর্ভোগ এড়াতে ইউড্রেন পরিকল্পনা করা হয়েছে যা প্রক্রিয়াধীন এবং শীঘ্রই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ ।
জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালত দীর্ঘদিন যাবৎ মুখ থুবড়ে পড়ে থাকা কক্ষ টি আর পূর্ণরূপ ফিরে পেয়েছে এবং ন্যায় নীতির মাধ্যমে চলছে সুষ্ঠু বিচারের কাজ জনগণ পাচ্ছে তাদের ন্যায্য বিচার।
যার কারনে স্বল্প সময়ে চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান সর্ব সাধারন জনগনের মন জয় করতে সক্ষম হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024