১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ১০:০৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারা জিমন্যাস্টিকস ক্লাব ও ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ডের ভবন নির্মান করা হবে ……আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা

ভেড়ামারা জিমন্যাস্টিকস ক্লাব ও ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ডের ভবন নির্মান করা হবে ……আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা

জাকির হোসেন মিথুন :
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা বলেছেন, সারা পৃথিবীতেই এখন মানুষ ব্যাস্ত তারা কিভাবে রোগমুক্ত জীবন যাপন করবে এই প্রচেষ্টা নিয়ে। নানা রকম চিকিৎসা সহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে মানুষ। কিন্তু রোগমুক্ত জীবন যাপন করতে পারছে না। ডায়াবেটিস সহ নানা মরনব্যাধী আমাদের গ্রাস করে নিচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে শারিরিক ব্যায়াম এবং প্রানায়ম যোগ খুবই গুরুত্বপূর্ন। ভেড়ামারাবাসী দীর্ঘ দিন ধরে ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ডর এর মাধ্যমে নিরোগ থাকার লক্ষ্যে প্রানায়ম যোগ ব্যায়াম করে সুস্থ থাকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ উপকৃতও হচ্ছে। তিনি বলেন, কুষ্টিয়া-২ আসনের সাংসদ সদস্য কামারুল আরেফিন এবং ভেড়ামারা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল ক্রীড়া বান্ধব মানুষ। তাদের সহযোগিতা নিয়ে আধুনিক ভেড়ামারা বিনির্মানের লক্ষ্যে ভেড়ামারায় জিমন্যাস্টকস ক্লাব ও ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ডের ভবন নির্মান করা হবে। এরমাধ্যমে সুস্থ একটি জাতি গঠনে এই ক্লাব ভূমিকা রাখবে।
তিনি রবিবার ভোর সাড়ে ৫টায় ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে যোগ ব্যায়াম শেষে বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ নিয়ে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ম্যাটস এর মহাপরিচালক ডাঃ নুরুল আমিন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তদন্ত লুৎফর রহমান, দেশের ক্রীড়া জগতের রত্ম জাতীয় কোর্স ক্যাপ্টেন এবিএম আফজাল হোসেন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয় এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ জামাল সহহ অসংখ্য যোগের ছাত্র ছাত্রীবৃন্দ।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাবেক স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কুষ্টিয়া ম্যাটস এর মহাপরিচালক ডাঃ নুরুল আমিন বলেন, স্বাস্থ্যই সুখের মুল। স্বাস্থ্য সুরক্ষায় সকলকে নিয়মিত ইয়োগা করার আহবান জানান। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তদন্ত লুৎফর রহমান বলেন, ভেড়ামারা তথা দেশের মানুষ কে নীরোগ রাখতে ডাঃ মনার ক্ষুদ্র প্রচেষ্টা হলেও নিঃসন্দেহে এটা মহৎ কাজ এবং প্রশংসনীয়। এই সেবামুলক কার্যক্রম কে বেগবান করতে একটি ভবন নির্মান করা হলে সেটা হবে খুবই যুগান্তকারী। ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, সুস্থ থাকতে হলে নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিজেকেই গ্রহণ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024