সাজেদুর রহমান নয়ন :
ভেড়ামারা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স’র নয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন ডাঃ মিজানুর রহমান। তিনি এতোপূর্বেও এই হাসপাতালে কৃতিত্বের সাথে প্রায় ৭ বছর দায়িত্ব পালন করেছেন। একজন সফল চিকিৎসক হিসাবে তার সুনাম রয়েছে ভেড়ামারায়। তাকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে পেয়ে খুশি স্বাস্থ্য বিভাগের ডাক্তার এবং অন্যান্য কর্মকর্তারা।