১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মুকুলের ঐতিহাসিক পদযাত্রা

ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মুকুলের ঐতিহাসিক পদযাত্রা

সাজেদুর রহমান নয়ন :
২য় ধাপে অনুষ্টিত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল ঐতিহাসিক পদযাত্রা’র মাধ্যমে ডোর ডোর ভোট প্রার্থনার কাজ শুরু করেছেন। গতকাল শনিবার বিকাল ৫টায় ভেড়ামারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের গেট থেকে শহরের ব্যবসায়ীদের উদ্দ্যেশে এই পদযাত্রা শুরু হয়। এসময় তিনি ব্যবসায়ীদের সাথে করমর্দন করে কুশল বিনিময় করেন এবং আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রতি অকুন্ঠ সমর্থন জুগিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন। মুকুল’র ঐতিহাসিক পদযাত্রার সংবাদ ছড়িয়ে পড়লে, পরিবর্তনের আশায় ক্লিন ইমেজের রাজনৈতিক মুকুলের প্রতি নিরঙ্কুশ সমর্থন জানিয়ে রাস্তায় নেমে আসে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রায় সহ¯্রাধিক মানুষ পদযাত্রায় অংশ নেয়। পদযাত্রায় অংশ নেন, ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান, প্রায় ৫৫ জন ইউপি সদস্য, পৌরসভার ১২ কাউন্সিলর’র মধ্যে ১০ জন কাউন্সিলর, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
পদযাত্রার শুরুতেই সাংবাদিকদের আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেন, দলমত নির্বিশেষে জনগনের দাবীর প্রেক্ষিতে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছি। দল এবং ভেড়ামারার জনগন আমার সাথে রয়েছে। পরিবর্তনের আশায় ভেড়ামারাবাসী আমাকে নিরংকুশ সমর্থন জুগিয়ে যাচ্ছে। আমি ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে, উন্নয়ন, সুশাসন, সমৃদ্ধি এবং দূর্নীতিমুক্ত ভেড়ামারা উপজেলা পরিষদ গড়ে তুলবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024