১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচন/ শান্তি এবং উন্নয়নের জন্য পালকি মার্কায় ভোট দিন/…..আলহাজ্ব রুবেল মাহমুদ রতন

ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচন/ শান্তি এবং উন্নয়নের জন্য পালকি মার্কায় ভোট দিন/…..আলহাজ্ব রুবেল মাহমুদ রতন

সরোয়ার হোসেন :
ভেড়ামারার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিজেএম ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিজেএম গ্রুপ ফুটবল একাডেমীর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের পুত্র আলহাজ্ব রুবেল মাহমুদ রতন বলেছেন, আমরা সব সময় উন্নয়ন, সুশাসন এবং শান্তির পক্ষে কাজ করি। জনগনের ভালোবাসা নিয়ে বাবা আব্দুর রাজ্জাক চেয়ারম্যান বাহাদুরপুর ইউনিয়নে ৬ বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। উপজেলা নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ভেড়ামারাবাসীর নয়নের মনিকোঠায় স্থান করে নেন। আমার বড় ভাই বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ২ বার নির্বাচিত চেয়ারম্যান। যোগ্যতার স্বাক্ষর রেখে জনতার চেয়ারম্যান হয়ে তিনি এখনো দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ভাবে সফল আমার পরিবার। জনগনের সেবা করায় আমাদের লক্ষ্যে। বুলবুল হাসান পিপুল ভাইস চেয়ারম্যান হিসাবে ৫ বছর দায়িত্ব পালন করেছে। তার বিরুদ্ধে কারো কোন অভিযোগ নেই। সন্ত্রাসী কার্যকলাপ সহ অনিয়ম, দূনীতির কোন অভিযোগ নেই। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই সাধ্যমত জনগনের সেবা করার চেষ্টা করেছেন। আলহাজ্ব রতন বলেন, এবারের নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছেন। তার নির্বাচনী প্রতীক পালকি এখন জনগনের প্রতীকে পরিনত হয়েছে। তিনি সর্বস্তরের মানুষের কাছে বিনীত আহবান রেখে বলেন, শান্তি এবং উন্নয়নের জন্য আপনারা আবারো পালকি মার্কায় ভোট দিয়ে আমার ছোট ভাই পিপুল কে নির্বাচিত করুন। সে আপনাদের জন্য শান্তি এবং উন্নয়নের বার্তা নিয়ে আসবে। আলহাজ্ব রুবেল মাহমুদ রতন রবিবার বিকালে জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া, দোলুয়া গ্রামে ব্যাপক গনসংযোগ কালে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজ খবর নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024