১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল’র কর্মব্যাস্ত দিন অতিবাহিত

ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল’র কর্মব্যাস্ত দিন অতিবাহিত

শাহ্ জামাল :
খুলনা বিভাগীয় কমিশনারের কার্য্যালয় থেকে শপথ নেওয়ার পরই ভেড়ামারা উপজেলা পরিষদের দায়িত্ব ভার বুঝে নিয়েছেন সদ্য সমাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। আজ বৃহস্প্রতিবার ছিল তার প্রথম কর্ম দিবস। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, রাষ্ট্রীয় একাধিক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন, পৌরসভায় অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরন কর্মসূচীর শুভ উদ্বোধন, দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সহ অত্যান্ত ব্যাস্ত একটি দিন অতিবাহিত করেন তিনি। এ দিনে শতাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনায় সিক্ত হন ভেড়ামারার নতুন অভিভাবক।
সকাল সাড়ে ৮টায় দিনের শুভ সূচনা করেন আবু হেনা মোস্তফা কামাল মুকুল। পবিত্র ঈদুল আযাহা কে সামনে রেখে ভেড়ামারা পৌরসভার অসহায়, দুস্থদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় খাদ্য বিতরন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন তিনি। এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুচ্ছামান টমা উপস্থিত ছিলেন। এরপর সকাল ১১টায় ভেড়ামারা উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা পরিষদের হলরুমে যোগ দেন উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দোয়া অনুষ্ঠানে। পরে উপজেলায় তাঁর অফিস কক্ষে প্রবেশ করেন। সেখানে ভেড়ামারা সরকারী মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা’র সঞ্চলনায় সংক্ষিপ্ত বক্তব্যের পর আনুষ্ঠানিক ভাবে চেয়ারে বসেন। এরপর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক কর্মকর্তারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। তাদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আর ফুলেল সংবর্ধনায় সিক্ত হন ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। এসময় তিনি দায়িত্বপালনের ক্ষেত্রে সকলের কাছে সহযোগিতা চান। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকলেছুর রহমান, যুগ্ম সম্পাদক ও ভেড়ামারা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, মোকারিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুল আলম লালু, বাহিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহমত উল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু দাউদ, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল কবির, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক একে এম শাহানুল হক, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুর ৩টায় উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন নব নির্বাচিত চেয়ারম্যান। বিকালে কলেজ মাঠে বঙ্গব্ন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট-২০২৪ এর প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে পুরুস্কার বিতরন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024