১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ২:০৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হাসি ফোটালো ৫০০ অসহায় পরিবারের মুখে

ভেড়ামারায় ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হাসি ফোটালো ৫০০ অসহায় পরিবারের মুখে

উজ্জল হোসেন :
পবিত্র রমাদান ও আসন্ন ঈদুল ফেতর উপলক্ষ্যে নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর আওতাধীন কুষ্টিয়ার ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র হাসি ফোটালো ৫০০ অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী ও বিধবা পরিবারের মুখে। কোম্পানীর সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে ৫০০ পরিবারের হাতে চাউল, ডাউল, তেল, লবন, ছোলা, মুড়ি, পিয়াজ, আলু, চিনি, গুড়া দুধ, সেমাই তুলে দেওয়া হয়। বিদ্যুৎ কেন্দ্র’র প্রধান প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে খাদ্য বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আখতারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। বিদ্যুৎ কেন্দ্র’র তত্বাবধায়ক প্রকৌশলী (সংরক্ষন) রবিউল আওয়াল’র সার্বিক ব্যবস্থাপনায় এবং ব্যবস্থাপক (প্রশাসন অঃদাঃ) সুলতান মাহমুদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন অঃদাঃ) রবিউল ইসলাম সহ উচ্চ পর্দস্থ কর্মকর্তাবৃন্দ।
সভাপতির বক্তব্যে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও প্রকৌশলী এ এম খোরশেদুল আলম’র একান্ত আন্তরিকতায় এই খাদ্য সামগ্রী মানবিক সহায়তা হিসাবে দুস্থদের মধ্যে বিতরন করা হচ্ছে। ইতোপূর্বে প্রায় সাড়ে ৭ হাজার পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করে এই প্রতিষ্ঠান টি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024