উজ্জল হোসেন, ভেড়ামারা:
যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুল ছিলেন একজন সফল শিল্প উদ্দ্যোক্তা। তিনি বাংলাদেশে অভুতপূর্ব নজির স্থাপন করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। একাধিক মিডিয়া হাউজ তৈরী করে সত্য প্রকাশে অপোষহীন ছিলেন অমৃত্যু। তাঁর দেখানো পথেই হাঁটবে সময়ের সেরা পত্রিকা দৈনিক যুগান্তর। আজ মঙ্গলবার সকালে যুগান্তর পাঠক ফোরাম ভেড়ামারা স্বজন সমাবেশের ২ দিনব্যাপী ১ম মৃত্যুবার্ষিকী পালনের দ্বিতীয় দিনে “হৃদয়ে নূরুল ইসলাম বাবুল” স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন। বক্তরা দূঢ় প্রত্যাশা ব্যাক্ত করে আরো বলেন, নূরুল ইসলাম বাবুল’র স্বপ্ন পূরনে আজীবন সত্য প্রকাশে আপোষহীন থাকবে যুগান্তর পত্রিকা।
দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম এর সার্বিক তত্বাবধায়নে এবং ভেড়ামারা স্বজন সমাবেশের সভাপতি বিজেএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন’র সভাপতিত্বে ও সদস্য সচিব ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল’র সঞ্চালনায় “হৃদয়ে নূরুল ইসলাম বাবুল” স্বরন সভায় আলোচনায় অংশনেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুল আলম বিশ্বাস, ভেড়ামারা সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এসআই দীপেন, ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাবু, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেলাল মজুমদার, পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার, নয়া দিগন্ত প্রতিনিধি মাসুদ করিম, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারন সম্পাদক নোমান জহির রাজা, প্রতিভা মডেল একাডেমী স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক ফিরোজ মাহমুদ, হাজী কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলহাজ্ব জৈমুদ্দীন আহমেদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আলহাজ্ব আনছারুল হক। দোয়া মোনাজাত পরিচালনা করেন দারুল এহসান মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা কাওছার আলী। এর আগের দিন যুগান্তর পাঠক ফোরাম ভেড়ামারা স্বজন সমাবেশ কোরআন খতম ও দোয়া মাহফিল কর্মসূচী পালন করে।