১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | দুপুর ১:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ২৫ তম প্রতিষ্টা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা/ যে কোন অপশক্তির রক্তচুক্ষ উপেক্ষা করেই সংবাদ পরিবেশন করে আসছে যুগান্তর

ভেড়ামারায় ২৫ তম প্রতিষ্টা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা/ যে কোন অপশক্তির রক্তচুক্ষ উপেক্ষা করেই সংবাদ পরিবেশন করে আসছে যুগান্তর

সরোয়ার হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেছেন, বাংলাদেশের ইতিহাসে যে কোন সময়ের থেকে অনেক বেশি স্বাধীন গনমাধ্যমগুলো। সরকারের সমালোচনা সহ যে কোন ধরনের সংবাদ তুলে ধরতে পারে সংবাদপত্র গুলো। তবে বস্তুনিষ্ট এবং তথ্যবহুল সংবাদ কে আমরা স্বাগত জানায়। তিনি বলেন, বাংলাদেশে সাহসী পত্রিকা দৈনিক যুগান্তর। যে কোন অপশক্তির রক্তচুক্ষু উপেক্ষা করেই সংবাদ পরিবেশন করে আসছে পত্রিকাটি। পাঠকের চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রতিটি পাতায় পাতায় নানা আয়োজন থাকে। তিনি শনিবার বিকাল ৪টায় ভেড়ামারায় দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্টা বার্ষিকীর উৎসবে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় তিনি যুগান্তরের আরো অগ্রযাত্রা এবং সফলতা কামনা করেন।
পাঠকের অন্তর জুড়ে থাকা যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্টা বার্ষিকী উৎযাপন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজন করে পত্রিকাটি ভেড়ামারা পাঠক ফোরাম স্বজন সমাবেশ। এ উপলক্ষে কেককাটা উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় যুগান্তর কার্য্যালয়ে কেক কাটা উৎসবে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। প্রধান আলোচক ছিলেন, কুষ্টিয়া পুলিশের ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ। যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম’র সভাপতিত্বে এবং স্বজন সমাবেশ ভেড়ামারার সদস্য সচিব, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল’র সার্বিক নির্দেশনা ও উপস্থাপনায় কেককাটা উৎসবে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লুৎফর রহমান। বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি আসমান আলী, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, আবুল কাশেম হোমিওপ্যাথিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ কামরুল ইসলাম মনা, মফস্বল সাংবাদিক ফোরামের ভেড়ামারা শাখার সাধারন সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম, পশ্চিম বহিরচর ১২মাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন, ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের পরিচালক নোমান জহির রাজা, আলহাজ্ব নাসিরউদ্দীন নাসির, শাহাবুদ্দীন সাবু, সাংবাদিক হেলাল মজুমদার, ওয়ালিউল ইসলাম ওলি, আজিজুল হাকিম, প্রদীপ সরকার, শামিমুল ইসলাম শামিম, আবু ওবাইদা আল মাহদী, জাহিদ হাসান, মাসুদ রানা, জাকির হোসেন মিথুন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মওলানা আল আমীন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024