ফিরোজ মাহমুদ :
২০২০/১০২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুম কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়,কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রনোদনার আওতায় কুষ্টিয়ার ভেড়ামারায় চলতি মৌসুমে ১শ’৬০জন ক্ষুদ্র ও প্রান্ত্বিক কৃষদের মাঝে মাস কালাই উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম,উপজেলা সমাজতান্ত্রিকদল জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা।
কৃষি অফিস সূত্রে জানাগেছে, এক বিঘা জমিতে রোপনের জন্য প্রত্যেক কৃষককে ৫কেজি বীজ,১০কেজি ডিএপি,৫কেজি এমওপি সার দেওয়া হয়। উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম বলেন,আপদকালীন বীজতলা ৩৪শতাংশ জমিতে চারা উৎপাদনের জন্য ১০২ কেজি বীজ দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষক ১ বিঘা জমিতে রোপনের জন্য ১৫ শতক জমিতে চারা পাবেন কৃষক সাইদুর,হাসানুজ্জামান,সেলিম।