১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৪:০৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় ২’শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সবজির বীজ বিতরণ

ভেড়ামারায় ২’শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সবজির বীজ বিতরণ

মোঃ উজ্জল হোসেন ঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় ২’শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে পুষ্টি সহায়তা হিসাবে স্বল্প ও মধ্য মেয়াদী সবজির বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আখরুজ্জামান মিঠু। ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম এর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল মারুফ ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল্লাহ আল-মামুন।
ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম এবং কৃষি সম্প্রসারন অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, খরিপ-২ এর আওতায় ২০২০-২০২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্বল্প ও দীর্ঘ মেয়াদী সবজি উৎপাদনের লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের ২’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১২ রকমের শাক ও সবজির বীজ বিতরণ করা হয়। এর মধ্যে বাহাদুরপুর ইউনিয়নে ৩৩, মোকারিমপুরে ৩৪, বাহিরচরে ৩৪, চাঁদগ্রামে ৩৩জন, ধরমপুরে ৩৩ ও জুনিয়াদহ ইউনিয়নে ৩৩ জন সর্বমোট ২’শ জন কৃষককে লাল শাক ৫০ গ্রাম, ডাটা শাক ৫০ গ্রাম, কলমি শাক ৫০ গ্রাম, পালং শাক ১০০ গ্রাম, মুলা ১০০ গ্রাম, শষা ৩ গ্রাম, লাউ ৩ গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, করলা ১০ গ্রাম, মরিচ ২ গ্রাম, বরবটি ১০ গ্রাম এবং শিমের বীজ ৫০ গ্রাম করে সর্বমোট ৪৩৫ গ্রাম বীজ প্রদান করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024