| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় ১৬০ জন মুক্তিযোদ্ধার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হেলথ্ কার্ড বিতরন করবে ভেড়ামারার বিনামুল্যে চিকিৎসালয়

ভেড়ামারায় ১৬০ জন মুক্তিযোদ্ধার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হেলথ্ কার্ড বিতরন করবে ভেড়ামারার বিনামুল্যে চিকিৎসালয়

মোঃ উজ্জল হোসেন :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে ভেড়ামারা উপজেলার ১৬০ জন বীরমুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রি হেলথ্ কার্ড বিতরন করবে মানবসেবা এবং চিকিৎসা সেবাই অনান্য সমাজসেবা মুলক প্রতিষ্ঠান ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থার বিনামুল্যে চিকিৎসালয়। এসময় স্বাধীনতার সুর্বণ জয়ন্ত্রী উদযাপন উপলক্ষ্যে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক স্বাধীনতার শুভ উদ্বোধন ঘোষনা করবেন অতিথিরা। ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়াস্থ চিকিৎসালয়ের নিজস্ব কার্য্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু। ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সুযোগ্য কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলম জাকারিয়া টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। ভেড়ামারা পৌরসভার নব নির্বাচিত মেয়র আনোয়ারুল কবীর টুটুল। সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান। অনুষ্টানে আমন্ত্রিত অতিথি হিসাবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখবেন ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা এবং তদারকি করছেন বিনামুল্যে চিকিৎসালয়ের সভাপতি, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল, বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারন সম্পাদক ও দৈনিক স্বাধীনতা পত্রিকার নির্বাহী সম্পাদক নোমান জহির রাজা, অর্থ বিষায়ক সম্পাদক ও দৈনিক স্বাধীনতা পত্রিকার সহ-সম্পাদক মোঃ উজ্জল হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক মনিরুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024