| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় ১৪ জেলা নিয়ে আন্তঃজেলা ফুটবল টুনামেন্ট ॥ মন জয় করেছে হাজারো দর্শকদের

ভেড়ামারায় ১৪ জেলা নিয়ে আন্তঃজেলা ফুটবল টুনামেন্ট ॥ মন জয় করেছে হাজারো দর্শকদের

শামিমুল ইসলাম শামিম :
জমে উঠেছে বিজেএম গ্রুপের অন্তঃজেলা ফুটবল টুনামেন্ট। মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতিই জানান দিয়েছে কতটা সফল এই টুনামেন্ট। প্রতিদিনের এই ফুটবল খেলা মন জয় করেছে হাজার হাজার দর্শকদের। ফুটবল মাঠে, খেলোয়ারদের সাথে কুশল বিনিময় এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে কুচিয়ামোড়া ফুটবল মাঠ পরিদর্শন করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের চৌকষ পুলিশ অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসীন আল মুরাদ। ভেড়ামারা থানার অফিসার জহুরুল ইসলাম, ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল কবীর পিপুল, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন।
“খেলাধুলা বাড়ায় বল, মাদক নয় খেলতে চল” শ্লোগানে গত ৫ ফেব্রুয়ারী ভেড়ামারার কুচিয়ামোড়া ফুটবল মাঠে জাকজমকপূর্ন পরিবেশে শুরু হয়েছে ১৪ জেলার ১৬ দল নিয়ে বিজেএম গ্রুপ আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্ট’ ২০২৪। আয়োজন করেছে বিজেএম গ্রুপ ফুটবল একাডেমী। ইতোমধ্যেই প্রথম রাউন্ডের ৪টি খেলা শেষ হয়েছে। খেলায় মাগুড়া জেলার মাগুড়া জেলা ফুটবল একাদশ, রাজবাড়ি জেলার রাজবাড়ি জেলা ফুটবল একাদশ, রাজশাহী জেলার কিশোর ফুটবল একাডেমী,জাহানারা জামান ফুটবল একাডেমী, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ জেলা ফুটবল একাদশ, নাটোর জেলার সিংড়া ফুটবল একাদশ, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর খেলোয়ার কল্যান সমিতি, কুষ্টিয়া জেলার বিজেএম গ্রুপ ফুটবল একাডেমী, বগুড়া জেলার রণবীর ফুটবল একাদশ, টাঙ্গাইল জেলার আয়াত আয়শা স্পোটিং ক্লাব, কুষ্টিয়ার খোকসা ফুটবল একাদশ, গাইবান্দা জেলার আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমী, ফরিদপুর জেলার আরিফ ফুটবল একাডেমী, জয়পুরহাট জেলার জয়পুরহাট জেলা ফুটবল একাদশ, নঁওগা জেলার মান্দা ফুটবল একাডেমী ও সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ ফুটবল একাডেমী অংশগ্রহন করছে। পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা ৪টি গ্রুপে ভাগ করে ৮টি বিজয়ী দল লড়াই করবে কোয়াটার ফাইনালে। এরপর সেমি ফাইনাল শেষে আগামী ১০ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসীন আল মুরাদ কুচিয়ামোড়া ফুটবল মাঠ পরিদর্শন করে বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। অনেকেই খেলায় মনোযোগী হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। যুব সমাজ কে মাদক, জুয়ার হাত থেকে ফিরিয়ে আনতে বিজেএম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রুবেল মাহমুদ রতন’র প্রশংসা করে ধন্যবাদ জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024