| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় ১২০ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি বিনামূল্যে চিকিৎসালয়ের

ভেড়ামারায় ১২০ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি বিনামূল্যে চিকিৎসালয়ের

উজ্জল হোসেন :
এতিম, বিধবা, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে খাদ্য সামগ্রী বিতরন করেছে ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়। চাউল, ডাউল, তেল, চিনি, ডিটারজেন্ট পাউডার, সেমাই, লবন সহ ৭ ধরনের খাদ্য সামগ্রী অসহায় পরিবার গুলোর হাতে তুলে দেওয়া হয়। ঈদের দিনের জন্য খাদ্য পেয়ে অসহায় মুখে হাসি ফুটে উঠে। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশের ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল। ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, বিনামূল্যে চিকিৎসালয়’র উপদেষ্টা আতিয়ার রহমান মৃধা, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের নিয়মিত চিকিৎসক ডা: সাফফাত হোসেন রানা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা: কামরুল ইসলাম মনা, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারণ সম্পাদক নোমান জহির রাজা, অর্থ বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024